ভাড়ার অভিযোগ বিআরটিএতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া আদায় করা হলে ভুক্তভোগীকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। অফিস সময় (সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা) বিআরটিএর তিনটি ফোন নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। এ ছাড়া বিআরটিএর ওয়েবসাইটে ও বিআরটিএ সদর কার্যালয়ে (এলেনবাড়ি), ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে রক্ষিত বাক্সেও অভিযোগ দেওয়া যাবে। তবে অভিযোগকারীর নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নম্বর ও যে মোটরযানের বিরুদ্ধে অভিযোগ, এর নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে।  যোগাযোগের ঠিকানা: ফোন-৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪। ওয়েবসাইট: www.brta.gov.bd।

বিজ্ঞপ্তি