ভিওআইপি টেলিফোনের ২৫০ সেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার সকালে খালাসের সময় ভিওআইপি টেলিফোনের ২৫০টি সেট আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের ক্যানোপি থেকে সেটগুলো জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) এইচ এম আহসানুল কবির বলেন, আগে থেকেই গোপন তথ্য ছিল, ভিওআইপি যন্ত্রপাতি আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান চৌধুরী ট্রেডার্স ২৫০টি ভিওআইপি টেলিফোন সেট আমদানি করেছে। মালামাল খালাসের সময় মিথ্যা তথ্য দেওয়া হয় ও কম শুল্ক পরিশোধ করা হয়। প্রতিষ্ঠানটি বৈধ অনুমতি ছাড়াই এগুলো আমদানি করেছিল। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার অনুমতি নিয়ে এ ধরনের সেট আমদানির বিধান থাকলেও তা মানেনি আমদানিকারক প্রতিষ্ঠান। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান চৌধুরী ট্রেডার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।