প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপুরা থানার পুলিশ বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মেজবাহ উদ্দিন আহমেদ (৩৬), আক্তার হোসেন (৩০), জহির (১৮) ও রুবেল (১৮)। পুলিশ জানায়, রামপুরা থানা এলাকায় ব্লক রেইড করার সময় পুলিশ জানতে পারে, রামপুরা থানার খিলগাঁও তালতলায় ইনটেক্স নীহারিকা নামের একটি বাসায় ভিওআইপি সরঞ্জাম রয়েছে। সংবাদের পরিপ্রেক্ষিতে রামপুরা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। সেখানে থাকা চারজনকে গ্রেপ্তারের পর ভিওআইপি কাজে ব্যবহার করা ২২টি বিভিন্ন কোম্পানির চ্যানেল বক্স, মডেম, হার্ডডিস্ক, বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করা হয়।