ভিওআইপি সরঞ্জামসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চাক্তাই ও বাদুরতলা এলাকার দুটি স্থান থেকে গতকাল শনিবার দুপুরে ১১ লাখ টাকার ভিওআইপি (ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ সময় রাশেদুল হক নামে একজনকে আটক করা হয়।
জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের তার ও চার্জার, বিভিন্ন মুঠোফোন কোম্পানির ৩ হাজার ৫৫৪টি সিম কার্ড, ইন্টারনেট মডেম ইত্যাদি।
র্যাব ৭-এর সহকারী পরিচালক আমিরুল্লা প্রথম আলোকে জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চালানোর খবর পেয়ে নগরের দুটি স্থানে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়েছে। চাক্তাই এলাকার একটি ভবন থেকে ভিওআইপি সরঞ্জামসহ রাশেদুল হককে আটক করা হয়।