ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ৫০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সাইদুল ইসলাম (১৮) ও কামাল হোসেন (৩৫)। গতকাল সোমবার নগরের পাহাড়তলী শাপলা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম