ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জাম রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তারা হলো ফোরকান উল্লাহ, আবদুল হাছিম ও রেদোয়ান হোসেন।
গত শনিবার রাতে নগরের পাঁচলাইশ নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। তাদের কাছ থেকে ৪৮ লাখ টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।