ভিক্ষুককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গতকাল দুপুরে এক তরুণ ছুরিকাঘাতে ভিক্ষুককে হত্যা করেছেন। ওই তরুণের নাম বিল্লাল হোসেন (৩০)। নিহত ব্যক্তির (৬৫) পরিচয় পাওয়া যায়নি। তিনি টঙ্গী ও এর আশপাশের এলাকায় ভিক্ষা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার ফুটওভারব্রিজে বিল্লাল হোসেন ওই ভিক্ষুকের বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ ছোরাসহ বিল্লালকে ধরে টঙ্গী থানায় সোপর্দ করে। টঙ্গী থানার উপপরিদর্শক বেলাল হোসেন বলেন, বিল্লাল মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।