ভিজিএফের চাল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরের গান্ধাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল বারেকের বিরুদ্ধে ভিজিএফ ও ভিজিডির চাল বিক্রির অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গতকাল গান্ধাইল ইউপি কার্যালয়ে ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণের তারিখ ছিল। সেই মোতাবেক ইউপি চেয়ারম্যান বারেক গুদাম থেকে সব মাল তোলেন। কিছু চাল বিতরণের পর তা দুই ব্যবসায়ীর কাছে তিনি বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে ইউএনও সাফিউল ইসলাম পুলিশের সহায়তায় সীমান্ত বাজার এলাকার আবদুস সালাম ও কামরুজ্জামানের গুদামে তল্লাশি চালিয়ে ৩৫ বস্তা ভিজিডি ও ২৭ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেন। পরে সালাম ও কামরুজ্জামানকে আটক করা হয়। বারেক জানান, তিনি চাল বিক্রি করেননি। যাঁরা চাল পেয়েছেন তাঁরা বিক্রি করেছেন।