ভিজিএফের ৯১ বস্তা চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী আন্ধারীঝাড় ইউনিয়নে আত্মসাতের উদ্দেশে৵ রাখা ভিজিএফের ৯১ বস্তা চাল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার ওই চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম।
ঈদ উপলক্ষে দরিদ্র ব্যক্তিদের মাঝে বিতরণের জন্য ১০টি ইউনিয়নে ৯১৪ দশমিক ৮৮২ মেট্রিক টন চাল বিশেষ ভিজিএফ হিসাবে বরাদ্দ দেওয়া হয়। আন্ধারীঝাড় ইউনিয়নের মোট বরাদ্দ ছিল ৯১ দশমিক ৩০ মেট্রিক টন চাল। গত ২২ জুন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজীউর রহমান ওই চাল জয়মনিরহাট খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। এর মধ্যে ৪ দশমিক ৫৫ মেট্রিক টন (৯১ বস্তা) চাল আত্মসাতের উদ্দেশ্যে আন্ধারীঝাড় বাজারের চাল ব্যবসায়ী মোহাম্মদ আলী ও মাহফুজার রহমান ফজলের গুদামে লুকিয়ে রাখা হয়। গত মঙ্গলবার ভিজিএফের চাল বিতরণের সময় স্থানীয় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে ইউএনও আজাহারুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় দুই ব্যবসায়ীর গুদামের তালা ভেঙে ওই ৯১ বস্তা চাল জব্দ করেন।