ভিজিডির চাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলায় দুস্থ নারী উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগে ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নানকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা চত্বর থেকে তাঁকে আটক করা হয়।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল সকাল ১০টার দিকে আবদুল মান্নান ও তাঁর লোকজন দুস্থ ১৯২ জন নারীর মধ্যে ভিজিডির চাল বিতরণ করছিলেন। প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও কেউই ২১-২২ কেজির বেশি পাননি বলে অভিযোগ আসে। ইউএনও খবর পেয়ে তাৎক্ষণিক মাঠে নেমে নারীদের চাল মেপে অভিযোগের সত্যতা পান। রাত আটটার দিকে ইউএনও চেয়ারম্যানকে উপজেলা পরিষদে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন।