ভিটার দখল নিতে একটি পরিবারের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহরের বেলতলি পাড়ায় গতকাল মঙ্গলবার একটি পরিবারের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই পরিবারের নারীসহ চারজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাঁদের ওপর হামলা হয়। আহত ব্যক্তিরা হলেন বিজয় দাস (৪১), তাঁর মা নিলু দাস (৫৮), ছোট ভাই প্রদীপ দাস (২৮) এবং পাশের বাড়ির বাবুল হাজারী।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় দাস তাঁর পরিবার নিয়ে বেলতলি পাড়ায় পৈতৃক ভিটায় থাকেন। সম্প্রতি তাঁর চাচাতো ভাই নাবালক দাস তাঁর হিস্যার আধা শতাংশ ভিটা পাশের বাড়ির মাসুম মিয়ার কাছে গোপনে বিক্রি করেন। জানার পর বিজয় দাস স্থানীয় মাতব্বরদের কাছে বিষয়টি জানান। এতে মাসুম মিয়া ক্ষুব্ধ হন। গতকাল বিকেলে তিনি ১০-১৫ জন লোক নিয়ে ভিটার দখল নিতে আসেন। এতে বিজয় দাসের পরিবার বাধা দিলে মাসুমের লোকজন তাঁদের ওপর হামলা করে।

মাসুম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।