ভুট্টার আড়ালে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের উপকণ্ঠ বনানী এলাকায় একটি ভুট্টাবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে শাজাহানপুর থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, হিলি স্থলবন্দর থেকে আসা ওই ট্রাকটিতে ভুট্টার আড়ালে ফেনসিডিল পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকটি থামাতে সংকেত দেয় পুলিশ। চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে বনানী এলাকার একটি পেট্রলপাম্পে ট্রাকটি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বগুড়া প্রতিনিধি