ভুয়া কাজির দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে কাজি পরিচয় দিয়ে বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নে নাজিম উদ্দিন নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার সকালে দণ্ড পাওয়া নাজিমকে কারাগারে পাঠানো হয়। গ্রামবাসীর সূত্রে জানা যায়, ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় গোপনে ওই বাল্যবিবাহের আয়োজন করা হয়। মুঠোফোনে গ্রামবাসী থানায় খবরটি জানান। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দি জানান, বিয়ে বাড়িতে গিয়ে দেখা যায়, নাজিম কাজি পরিচয় দিয়ে বিয়ের তথ্য নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করছেন। পুলিশ বিয়ে বন্ধ করে নিবন্ধন খাতাসহ নাজিমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি