ভুয়া চিকিৎসক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাতে চকরিয়া পৌর শহরের এশিয়ান ও সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালিয়ে দুজন ভুয়া চিকিৎসককে আটক করে এক বছর করে কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা অর্থ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকেরা হলেন, এশিয়ান হাসপাতালের মোশারফ হোসেন ও সেন্ট্রাল হাসপাতালের মো. নুরুল হুদা ভুঁইয়া। এদিকে গতকাল অপচিকিৎসার দায়ে আরও দুজন কবিরাজকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কক্সবাজারের সিভিল সার্জন মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে শিগিগরই অভিযান চালানো হবে।