ভুয়া চিকিৎসকের কারণে রোগী অসুস্থ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা বাজারে এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ করেন রোগীর পরিবার ও এলাকাবাসী।
মেসার্স পপুলার ফার্মেসি নামে একটি ওষুধের দোকানের মালিক নারায়ণ চন্দ্র রায় রোগী তাজেম আলী হাওলাদারকে (৬৫) ওই ইনজেকশন দেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বটকাজল গ্রামের বাসিন্দা তাজেম আলী হাওলাদার হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য নারায়ণ চন্দ্র রায়ের ওষুধের দোকানে যান। তখন তাঁকে একটি ইনজেকশন পুশ করেন নারায়ণ চন্দ্র। সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে পড়েন এবং তাঁর শরীর ফুলে যায়। পরে দেখা যায় ইনজেকশনটি মেয়াদোত্তীর্ণ। স্থানীয় ব্যক্তিরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, নারায়ণ চন্দ্র কোনো চিকিৎসক নন।
পরে ইউএনও মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে ওই দোকান থেেক থেকে মেয়াদোত্তীর্ণ কিছু ওষুধ জব্দ করেন।