প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে গতকাল রোববার ভোরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহিনুর ইসলাম ও আবুল কালাম আজাদ। পুলিশ জানায়, ভেলাজান এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে পথচারীদের আটকে ছিনতাই ও চাঁদাবাজি করছিলেন ওই দুজন। জানতে পেরে ডিবি পুলিশের উপপরিদর্শক মিলন কুমার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করেন। ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।