ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল সনদ দাখিলকারী একজন ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার চপরা গ্রামের মৃত দর্শন আলীর ছেলে মো. হাফিজ উদ্দিন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সনদ দাখিল করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে গেজেট সংশোধনের জন্য সনদ নম্বর- ম-২০২২৯৯ তারিখ ২১-৫-২০১৫ এবং প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষরিত সনদ নম্বর- ৫৪১৮৮ তারিখ ২৪ মে, ২০০১ দাখিল করেন তিনি। গতকাল সোমবার মন্ত্রণালয়ে এ সনদ দুটির সত্যতা যাচাইয়ের সময় তা জাল বলে ধরা পড়ে। ওই দিনই মো. হাফিজ উদ্দিনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ভিত্তিতে হাফিজ উদ্দিনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা (নম্বর ২৪, তারিখ ২২-৮-২০১৬ দণ্ডবিধির ধারা ৪২০/৪৬৭/৪৭১/৪৭২) করা হয়েছে।