প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার সময় উপজেলার বারখাইনের দীলিপ মাস্টারের বাড়ি থেকে প্রিয়তোষ মজুমদার ওরফে ভুয়া মেজরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আনোয়ারা, চন্দনাইশ ও কোতোয়ালি থানায় সাতটির অধিক মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে মানুষের কাছে নিজেকে মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ আছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি