ভুয়া মেজর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহন্দ গ্রাম থেকে শনিবার রাতে মেজর পরিচয় দেওয়া হোসেন আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়াকিটকি, ১৬টি মুঠোফোন সেট ও ২২টি সিম কার্ড জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, হোসেন আলীর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বানুড়ি গ্রামে। তিনি শিবালয়ের উথলী বাসস্ট্যান্ডের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে মানিকগঞ্জের বিভিন্ন এলাকার লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে তিনি অর্থ হাতিয়ে নিতেন। প্রতারণার শিকার বেশ কয়েকজন ব্যক্তি সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় অভিযোগও করেছেন। শনিবার রাত ১০টার দিকে সদর থানার পুলিশ উথলীর ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।