ভুল চিকিৎসায় শ্রমিকের মৃত্যু আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আরাবপুর এলাকায় গতকাল বুধবার ওই ঘটনা ঘটে।
মৃতের নাম আলম মুন্সী (৩৫)। তিনি সদর উপজেলার কলমনখালি গ্রামের মকছেদ মুন্সীর ছেলে।
মারা যাওয়া আলমের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে আলমের মৃত্যু হয়েছে। পুলিশ সেবা ক্লিনিকের মালিককে আটক করেছে।
মৃত ব্যক্তির ভাই ওয়াজেদ আলী মুন্সী অভিযোগ করেন, আলম গতকাল দুপুরে আরাবপুর এলাকায় একটি ভবনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা তাঁকে একই এলাকার সেবা ক্লিনিকে নিয়ে যান। সেখানে দুটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর তাঁরা বাড়ি ফিরে যান। বেলা দুইটার দিকে আলম মারা যান।
এলাকার অনেকে জানান, ওই ঘটনার পর মৃতের পরিবার ও পাশের এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পাশাপাশি ক্লিনিকে হামলা চালানোরও চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে সদর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকের মালিক হাবিবুর রহমানকে আটক করেন।