প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজ শেষে ফায়ার সার্ভিসের পরিদর্শক সিরাজুল হক মৃধা গতকাল রোববার বিকেলে সদরঘাট এলাকার বাসায় ফিরছিলেন। পাটুয়াটুলী এলাকায় দুই ছিনতাইকারী তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে ব্যাগে কোনো টাকা ছিল না। বিস্ফোরণে ডান পায়ে আঘাত পেয়েছেন সিরাজুল। তঁাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, বাসায় ফেরার সময় পাটুয়াটুলীর ঘিপট্টিতে দুই যুবক তার ব্যাগটি ধরে টানাটানি শুরু করে। ব্যাগে টাকা নেই বলতেই তারা ককটেল ছুড়ে মারে। এতে তাঁর ডান পা ক্ষত হয়। ব্যাগে কিছু কাগজ থাকলেও কোনো টাকা ছিল না। কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।