ভুল পল্লী বিদ্যুতের, মাশুল গ্রাহকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করেও জেলে যেতে হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার মোজাম্মেল হোসেনকে। তিনি গাংনীর সাহারবাটি ইউপির সাবেক সদস্য। বৃহস্পতিবার পুলিশ তাঁকে জোড়পুকুরিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।
জোড়পুকুরিয়া গ্রামের কামরুল ইসলাম বলেন, তিনি জোড়পুকুরিয়া বাজারে মোজাম্মেলের দোকানঘরের ভাড়াটে। ওই ঘরের দুই হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া হলে পল্লী বিদ্যুৎ সমিতি ম্যাজিস্ট্রেট আদালতে মোজাম্মেলের বিরুদ্ধে মামলা করে। এটা জানার পর বিল পরিশোধ করে কাগজপত্র গাংনীতে পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে জমা দেওয়া হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি বিষয়টি আদালতকে জানায়নি। এ কারণে টাকা উদ্ধারের জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পুলিশ মোজাম্মেলকে গ্রেপ্তার করে।