ভুয়া এএসপি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশে কনস্টেবল পদে নিয়োগের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সাগর মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাবতলী এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনা মাহমুদ জানিয়েছেন, সাগর মিয়া ভুয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। জিজ্ঞাসাবাদে সাগর প্রতারণার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের সময় সাগরের কাছ থেকে এএসপি সাগর নামে একটি ভিজিটিং কার্ড ও সিল, জাতীয় পরিচয়পত্র ও পুলিশ কনস্টেবল পদে চাকরিপ্রত্যাশী দুই ব্যক্তির জীবনবৃত্তান্ত উদ্ধার করা হয়েছে।
সাগরের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী থানার রায়পুরায়। সাগর মধুখালী থানার চেক জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত আসামি।