ভুয়া এনআইডি তৈরির অভিযোগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পাশাগেইট এলাকা থেকে গত সোমবার ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও স্কুল সার্টিফিকেট তৈরির অভিযোগে এক স্টুডিও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার সন্দেশপুর এলাকার কবির হোসেন (২০)। পুলিশ জানিয়েছে, কবির হোসেন ভাড়া করা দোকানে ডিজিটাল স্টুডিও খুলে সেখানে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, স্কুল সার্টিফিকেট তৈরির ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই দোকানে অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করা হয়। এএসআই আনিছুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।