ভুয়া এনএসআই কর্মকর্তাকে ধরলেন আসল কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন সংস্থাটির কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া কাওসার আহমেদ নামের এক ব্যক্তি। এই ভুয়া কর্মকর্তাকে গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এনএসআইয়ের কর্মকর্তারা আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।
শাহবাগ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে এনএসআই সদস্যরা কাওসারকে আটক করে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি বলেন, এ ঘটনায় কাওসার আহমেদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।