ভুয়া এসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রুবেল। হাজারীবাগ থানার পুলিশ জানায়, রুবেল নামের ওই যুবক মঙ্গলবার গভীর রাতে হাজারীবাগের রাস্তায় পুলিশের পোশাক পরে টহল দেওয়ার ভান করে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তিনি এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে সেটি পরীক্ষা করবেন বলে জানান। মোটরসাইকেল থেকে আরোহী নামতেই তিনি মোটরসাইকেল চালিয়ে দূরে কোথাও চলে যান। তিনি আর ফিরে না আসায় বিষয়টি পুলিশকে জানান মোটরসাইকেলের মালিক। পরে পুলিশ বেতারবার্তার মাধ্যমে সবখানে তা জানিয়ে দেয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, রাত দেড়টার দিকে তাঁতীবাজার মোড়ে রুবেলকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে মোটরসাইকেলসহ রুবেলকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। হাজারীবাগ থানায় মামলা করা হয়।