ভুয়া গোয়েন্দা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল সোমবার দীপক চন্দ্র নামের র্যা বের এক ভুয়া গোয়েন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বড়হর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি সকালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে কর্মচারীদের কাছে র্যা বের গোয়েন্দা পরিচয় দিয়ে তাঁদের ভয়ভীতি দেখান। এই সময় তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় কলেজের শিক্ষকেরা তাঁকে আটক করে থানায় খবর দেন। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।