ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. রফিক (৩৫) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার ফতুল্লার পাগলা বৌবাজার এলাকায় অবস্থিত মোল্লা মেডিকেল নামে একটি চিকিৎসাকেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল জানান, গ্রেপ্তারের পর রফিক জানান, তিনি এমবিবিএস চিকিৎসক নন। তবে পল্লি চিকিৎসার ওপর এক বছরের একটি কোর্স সম্পন্ন করেছেন।