প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাংলাদেশি কোনো প্রকার নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ। স্থানীয় একটি দৈনিকের প্রতিবেদনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাওয়ালি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কৌঁসুলি। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই বাংলাদেশি এমন লোকেদের চিকিৎসা দিতেন যারা নিজেদের চাকরিদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পলাতক কিংবা আইন অমান্যকারী অপরাধী। পুলিশ ওই বাংলাদেশির চিকিৎসাযন্ত্র এবং ওষুধ জব্দ করেছে। আরব টাইমস