ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে কাজী মো. হাসান ইমাম (৪০) নামের এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণি চাকমা এ সাজা দেন। হাসানের বাড়ি পটুয়াখালীর ডিবুয়াপুর গ্রামে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পিরোজপুর প্রতিনিধি|