ভুয়া ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড়ে গতকাল বৃহস্পতিবার সকালে দুই ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন জালকুড়ি এলাকার মির্জা রনবী (৩৫) ও দেলপাড়া এলাকার নজরুল ইসলাম (৪২)। ফতুল্লা মডেল থানার এএসআই টগর জানান, মাইক্রোবাসটি থামানো হলে মির্জা রনবী নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে কার্ড দেখান। বিষয়টি সন্দেহ হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পরিচয় ভুয়া প্রমাণিত হওয়ায় তাঁদের আটক করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি|