ভুয়া নার্স আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুমা আক্তার (২২) নামে এক ভুয়া নার্সকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে আটক করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ভুয়া নার্স হিসেবে কাজ করছেন এমন তথ্য পেয়ে হাসপাতালের ১০৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানে রুমা আক্তার নামে একজনকে আটক করা হয়। আটক রুমাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।