ভুয়া পরিচয়ে চাকরি, মালামাল নিয়ে লাপাত্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া পরিচয়ে চাকরি পাওয়ার পর ২০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন দুই দোকান কর্মচারী। শুক্রবার রাতে চকবাজারে একটি মাইকের দোকানে এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাতে এ ঘটনায় চকবাজার থানায় মামলা করেছেন দোকানের মালিক মো. তৈয়ব উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, নুরুন্নবী ও আনোয়ার নামের দুজন তিন মাস ধরে তাঁর দোকানে কাজ করেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন সকালে এসে ভেতরের জিনিসপত্র খোয়া যেতে দেখেন। দোকান মালিক জানান, রাত একটা থেকে ভোর চারটার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। কর্মচারী দুজন তাঁদের ভুয়া ঠিকানা দিয়েছিলেন। চুরির ঘটনার পর থেকে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।