ভুয়া পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে এক গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বানিয়াছল মহল্লা থেকে গত সোমবাররাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার শিবপুর উপজেলার ব্রহ্মেরকান্দি এলাকার আশরাফুল আলম (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচা গ্রামের জয়নাল মিয়া ওরফে জয় (২২)। সদর মডেল থানার ওসি কে এম আবুল কাশেম বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও সিআইডি পুলিশের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।