প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে চার ভুয়া ডিবি পুলিশকে গত সোমবার আটক করেছে জয়দেবপুর থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি সেট, হাতকড়া ও একটি মাইক্রোবাসসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তারা খবর পায় কয়েকজন লোক ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের উদ্দেশে মাইক্রোবাসে করে চান্দনা চৌরাস্তায় ঘোরাঘুরি করছে। পরে পুলিশ ঢাকা বাইপাস সড়কে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।