ভুয়া পুলিশ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী থানা-পুলিশ হাবিবুল ইসলাম (৩৫) নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে। পুলিশ জানায়, উপজেলার ব্রহ্মচারী এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ পরিচয় দিয়ে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালিয়ে আসার সময় তাঁকে আটক করা হয়। তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। তাঁর বাড়ি পার্বতীপুর উপজেলার মোজাফ্ফর নগর গ্রামে। এ ঘটনায় এসআই এশরাকুল একটি প্রতারণা মামলা করেছেন। থানার ওসি মোকসেদ আলী বলেন, হাবিবুল দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কালোবাজারি ও চোরাকারবারি ব্যবসা করছিলেন।