ভুয়া পুলিশ ও ছিনতাইকারীসহ ৮ জনকে আটকের দাবি ডিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজন ভুয়া গোয়েন্দা পুলিশ ও চারজন ছিনতাইকারীকে আটকের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার ডিবির পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
ডিবির দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ওয়াকিটকি, দুটি নকল পিস্তল, একটি হাতকড়া, একটি বোমা ও ব্যক্তিগত একটি গাড়ি জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে বেলা ১১টার দিকে এ নিয়ে সংবাদ সম্মেলন করবে ডিবি।