ভুয়া পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় হাতকড়াসহ চারজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে বিজিবি। গত বুধবার রাত নয়টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকার মাদক ব্যবসায়ী ভোদোর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কচুয়া গ্রামের সুমন ঘোষ (২৮), সাতক্ষীরা পৌর এলাকার রসুলপুর গ্রামের পার্থ ব্রহ্ম (২৩) ও রাশেদ খান (২৮) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাপ্পা ঘোষ (৩০)। সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বিজিবি অধিনায়ক এনামুল আরিফ সুমন জানান, তাঁরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। সাতক্ষীরা থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।