প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে গতকাল দুপুরে দুটি প্রাইভেট কারসহ ১০ ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, এক জোড়া হাতকড়া, একটি ওয়াকিটকি, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি ও একাধিক ভুয়া ওয়ারেন্টের কাগজ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর ইসলাম, নুরুজ্জামান মোক্তার, কুদ্দুস মিয়া, হেলাল মিয়া, শেখ মোজাম্মেল, মনির হোসেন, মাসুদ রানা, এনামুল হক, মাসুদ করিম ও মিঠু খান। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে।