ভুয়া প্রটোকল অফিসার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয় দিয়ে সংসদ সচিবালয়ে প্রবেশ করার সময় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে তিন ভুয়া প্রটোকল অফিসারকে আটকের পর শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়। এরা হলেন মেজর পরিচয়দানকারী মাহমুদুল হাসান (৪২), তাঁর সহকারী ইউসুফ আলী (৩২) ও মো. রিপন (৪২)।
শেরেবাংলা নগর থানার এসআই রাজু আহমেদ জানান, মাহমুদুল হাসান দুই সহযোগীকে নিয়ে সংসদ সচিবালয়ের ভেতরে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয় দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি তাঁদের সন্দেহ হলে শেরেবাংলা নগর থানায় জানানো হয়। পরে পুলিশ এসে তাঁদের আটক করে।