ভুয়া ফেসবুক পেজ বন্ধে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নামে সাতটি ভুয়া ফেসবুক পেজ রয়েছে। এসব পেজ বন্ধের অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে। গত সোমবার নিজস্ব অফিশিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করে সিএসই, যার লিংক: <https://www.facebook.com/BangladeshCSE>। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ বলেন, ‘অফিশিয়াল পেজ উদ্বোধনের পরই ভুয়া পেজগুলো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। কেননা এসব পেজ ব্যবহার করে বিনিয়োগকারীদের ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ করা সম্ভব। আশা করছি, বিটিআরসি খুব দ্রুত পদক্ষেপ নেবে।’ নিজস্ব প্রতিবেদক