ভুয়া মেজর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর পরিচয়ে পদ্মা সেতুতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে গত বুধবার রাতে রাজশাহী নগরের উপশহর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
তাঁর নাম সিরাজুল হক চৌধুরী ওরফে হেনা (৫৮)। তিনি নওগাঁ জেলার সদর থানার নিন্দইল গ্রামের বাসিন্দা।
র্যা ব সূত্র জানায়, বুধবার পবা উপজেলার মুরারীপুর এলাকার সাদেমুল ইসলাম নামের এক ব্যক্তি সিরাজুলের বিরুদ্ধে র্যা বের কাছে অভিযোগ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সিরাজুল ইসলাম নিজেকে মেজর পরিচয় দিয়ে পদ্মা সেতুতে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। একইভাবে তিনি চাকরি দেওয়ার নামে আরও ১০-১২ জনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছেন।
অভিযোগ পাওয়ার পরপরই র্যা ব-৫-এর গোয়েন্দারা বুধবার রাত আটটার দিকে নগরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করেন।
র্যা বের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার বলেন, এ ব্যাপারে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের এবং আটক ব্যক্তিকে সোপর্দ করা হয়েছে।