ভুয়া ম্যাজিস্ট্রেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলগাঁওয়ের একটি বেকারি দোকানে গত মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় আটজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁরা হলেন রাকিবুল বাসার, মনিরুজ্জামান শাকিল, জাহিদুল ইসলাম, হিমেল মিয়া, মুছা মোরশেদ, গাজী শাহরিয়ার, তানভীর আহম্মেদ ও জাহিদ হাসান। খিলগাঁও থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে খিলগাঁওয়ের সততা বেকারি নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে ওই ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের কথা বলে মালিকের কাছে দুই লাখ টাকা দাবি করে। তাঁদের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট ও কয়েকজন টিভি চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দেন। তাঁদের আচরণে সন্দেহ হলে বেকারি মালিক ও আশপাশের লোকজন তাঁদের গণপিটুনি দেন।