ভুয়া ম্যাজিস্ট্রেট ও মেজরসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় র্যাবের ভুয়া ম্যাজিস্ট্রেট, মেজরসহ ছয়জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে র্যাব-৫ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে র্যাবের ইউনিফর্ম, পরিচয়পত্র, ১০টি মুঠোফোন, ৩৫ হাজার টাকা, মাদকদ্রব্যসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গতকাল শুক্রবার তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে। র্যাব-৫ বাগমারা ক্যাম্পের এএসপি সোহেল রেজা জানান, বেশ কিছু দিন ধরে আটক ব্যক্তিরা র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শুকাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় অভিযান চালান। এ সময় ওই ছয়জনকে আটক করা হয়।