ভুয়া রেজিস্ট্রেশন করা বিএমডব্লিউ গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে তিন কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন গুলশানের একটি বাড়িতে ভুয়া কাগজপত্র নিয়ে রেজিস্ট্রেশন করা বিএমডব্লিউ কার রয়েছে। এরপর গোয়েন্দা কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করেন। তাঁরা দেখতে পান, জাফর সাদিক চৌধুরী নামের এক ব্যবসায়ী গাড়িটির মালিক। তিনি ভুয়া কাগজপত্র নিয়ে পিরোজপুর জেলা থেকে গাড়টির রেজিস্ট্রেশন করান। গাড়িটির সব কাগজপত্র ভুয়া।