প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার বিকেলে বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নের উত্তর দেবখণ্ড গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কাহালুর পাল্লাপাড়া গ্রামের মজনু কবিরাজ (৩০) ও জয়সারা গ্রামের মাসুদ রানা (৩৩)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার জানান, মজনু ও মাসুদ শনিবার দুপুরে ওই গ্রামে গিয়ে র্যাব পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করেন। স্থানীয় লোকজন বিষয়টি বগুড়ার র্যাব কর্মকর্তাকে জানালে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। রাতে পুলিশের কাছে তাঁদের সোপর্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।