প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগ থেকে গতকাল রোববার বিকেলে এক ভুয়া র্যাব কর্মকর্তাকে আটক করেছে র্যাব। র্যাব-৩-এর অপারেশন অফিসার রবিউল করিম বলেন, ওই ব্যক্তি নিজেকে কখনো র্যাবের মেজর, কখনো সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান পরিচয় দিয়ে চাঁদাবাজি ও অপরাধকর্ম করছিলেন—এমন অভিযোগ পেয়ে তাঁকে আটক করা হয়। অবশ্য আটকের পর তিনি নিজের নাম সিরাজুল বলে জানিয়েছেন। তার পরও তাঁর নাম-ঠিকানাসহ সবকিছু যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।