ভুয়া সচিব আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সার্কিট হাউস থেকে গতকাল মঙ্গলবার ভোরে মেহেদি হাসান (৫০) নামের এক ভুয়া সচিবকে আটক করেছে পুলিশ। এ সময় মেহেদি হাসানের গাড়িচালক আবদুর রশিদ রানাকেও (৪৮) আটক করা হয়। মেহেদি টাঙ্গাইল সদর উপজেলার নাবালিয়া গ্রামের বাসিন্দা। তাঁর গাড়িচালকের বাড়ি ঢাকায়। কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী জানান, ভোরে সচিব পরিচয় দিয়ে মেহেদি ও রানা যশোর সার্কিট হাউসে ওঠেন। কিন্তু তাঁদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হলে কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। পরে প্রশাসনের কর্মকর্তারা মেহেদিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ২৮ হাজার টাকা, জমির কিছু দলিল, স্ট্যাম্প ও একটি প্রাডো গাড়ি জব্দ করা হয়।