ভুয়া সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রতারণা ও মাদক সেবনের অপরাধে তিন ভুয়া সাংবাদিককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এঁরা হলেন ফেনীর হাবিবুল হাসান, সাইফুল ইসলাম ও কুমিল্লার জামাল উদ্দিন। গতকাল দুপুরে ইউএনও নির্বাহী হাকিম মো. আবু জাফর এই আদালত পরিচালনা করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে এই তিন ব্যক্তি একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কথা বলে উপজেলার বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।