ভুয়া সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চাঁদাবাজির চেষ্টাকালে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে জনতা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার চাঁদাবাজির মামলা হয়েছে। আটক হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন নরসিংদী সদরের গোড়াদিয়া গ্রামের ইউসুফ আলী, ভেলানগর এলাকার মজিবুর রহমান প্রধান ও মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের হারুন-অর-রশিদ। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ওই তিন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র দেখতে চান। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে গেলে সন্দেহবশত তঁাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, তাঁদের কাছে পরিচয়পত্র পাওয়া যায়নি।